এলজিইডি'র প্রধান প্রকৌশলী দুর্নীতিবাজ ও আলোচিত দুদকের তালিকাভুক্ত ভুয়া মুক্তিযোদ্ধা ওয়াহিদুর রহমানের সমর্থকরা প্রকৃত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের মানববন্ধনে হামলা চালিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ভুয়া মুক্তিযোদ্ধা এলজিইডি'র প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমানকে চাকরি থেকে অপসারণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন আয়োজন করা হয়।

এসময় আগ থেকে প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়া ভুয়া মুক্তিযোদ্ধা ওয়াহিদুর রহমানের সমর্থকরা হঠাৎ মানবন্ধনে অংশ নেয়া লোকজনের ওপর হামলা চালায়। এসময় তারা মানবন্ধনের ব্যানার কেড়ে নিয়ে আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে।

একে/ এআর