চট্টগ্রামের ষোলশহর এলাকায় আমিন জুট মিলের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ (মঙ্গলবার) বেলা ১১টার দিকে জুট মিলের ১২২টি গুদামের মধ্যে ৪ নম্বরটিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
আগুন নেভাতে গিয়ে দুই দমকলকর্মীসহ তিনজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন দমকলকর্মী মঈনুদ্দিন ও আবদুর রব। অপরজনের নাম জানা যায়নি। তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল সোয়া ১০টার দিকে মুরাদপুর-হাটহাজারী সড়কের আমিন জুট মিলের চার নম্বর গুদামে আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়নি।
নগরীর বায়েজিদ থানার পরিদর্শক (তদন্ত) মো. মাঈনুদ্দীন জানান, পাটকলের একটি গুদাম থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি।
এএস





