পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শহরে মালবাহী ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আব্দুল রহিম ঢালি (২৮) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।
এ সময় গুরুতর আহত হয়েছেন আবুল বাসার (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা শহরের মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজসংলগ্ন এই ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহনেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এমই





