নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদক দ্রব্যসহ মো. তারিন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাকে ১৪দিনের কারাদন্ড প্রদান করে।
শনিবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিবুল আলম এ দন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত মো. তারিন (২৪) কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের আবুল খায়েরের ছেলে। সে ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী বলে জানা গেছে।
পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী সাঈদুর রহমানের নেতৃত্বে পুলিশ বসুরহাট বাজারের হাসপাতাল গেইট এলাকা থেকে মাদক ব্যবসায়ী তারিনকে আটক করে।
এসময় তার কাছ থেকে ৪’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে শনিবার দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাকে ১৪দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান জানান, দন্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ী তারিনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এসএইচ





