রোববার বিকেলে গাজীপুরের শ্রীপুরে এমএম (মক্কা-মদিনা) নামে একটি স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শ্রীপুর ফায়ার স্টেশনের ইন্সপেক্টর জিহাদ মিয়া জানান, বিকেল সাড়ে ৫টার দিকে শ্রীপুরের মাওনা এলাকার মক্কা-মদিনা স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে জয়দেবপুর, শ্রীপুর ও ময়মনসিংহের ভালুকাসহ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

কারখানার ম্যানেজার (প্রশাসন) একে আজাদ সাংবাদিকদের জানান, বিকেল ৫টার দিকে কারখানা ছুটি হয়। সাড়ে ৫টার দিকে কারখানার ব্লুরুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তিনি মনে করেন।

 

এমআইএস।