বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক ড. আব্দুল মান্নানের চাচা জনাব উসমান গনি’র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
শুক্রবার (২৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন তার নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।
মরহুম উসমান গনি শুক্রবার সকালে রাজধানী ঢাকায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তার গ্রামের বাড়ী যশোর জেলার বাঘারপাড়া উপজেলাধীন রায়পুর ইউনিয়নের দর্গাহপুর গ্রামে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ১ ছেলে, ৫ মেয়ে পরিবার সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম উসমান গনি স্থানীয় পর্যায়ে ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ মানুষ ছিলেন।প্রেস বিজ্ঞপ্তি
এমবি





