করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৮ জন ও নারী ৭জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৭৬৩ জন।

একইদিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন সাড়ে তিন হাজারের বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৬৭ জনসহ দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লাখ ৮০ হাজার ৮০৮ জন।

বুধবার (২৪ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ২২১টি সরকারি ও বেসরকারি ল্যাবরেটরিতে ২৭ হাজার ৬৮৩টি নমুনা সংগ্রহ ও ২৭ হাজার ৫০২টি নমুনা পরীক্ষা করে নতুন আরও তিন হাজার ৫৬৭ জন শনাক্ত হয়েছে।

এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৮০ হাজার ৮০৮ জন। মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৪৪ লাখ ৮৭ হাজার ৬৮৬ জন। ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ১২ দশমিক ৯৭ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১২ দশমিক ৯৪ শতাংশ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৯১৫ জন। এ নিয়ে দেশে সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৫ লাখ ২৭ হাজার ৯০৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯০ দশমিক ৮৯ শতাংশ।

এমবি