সুন্দরবন ধ্বংস করে রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি বাতিল এবং জঙ্গি ও সন্ত্রাস নির্মূলের দাবিতে মাসব্যাপী কর্মসূচীর শেষ দিনে পূর্ব নির্ধারিত ছাত্রসমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীরা।
বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের পিছনে আম চত্বরে সমাবেশের আয়োজন করেন তারা । এর আগে গ্রন্থাগারের সামনে থেকে একটি প্রতিবাদী র্যালী বের করে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তারা।
সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুল মজিদ অন্তরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, রাবি উদীচি শিল্পীগোষ্ঠীর সভাপতি ও ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক গোলাম সারওয়ার সুজন, ছাত্র ফেডারেশনের সভাপতি কিংশুক কিঞ্জল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আমাদের জাতীয় সম্পদ সুন্দরবন ধ্বংস নিশ্চিত জেনেও সুন্দরবন ঘেঁষে ভারতীয় কোম্পানি এনটিসিপি এর সাথে কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। আমরা সরকারের এই গণবিরোধী সিদ্ধান্তের তীব্র নিন্দা এবং অবিলম্বে চুক্তি বাতিলের আহবান জানাচ্ছি।
সমাবেশে অন্যান্যের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মিনহাজুল আবেদীন, বিপ্লবী ছাত্র মৈত্রির সভাপতি প্রদীপ মার্ডি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সহ সভাপতি তাসনুভা তাহরীন অন্তরা, ছাত্র ফেডারেশন সাধারণ সম্পাদক তমাশ্রী দাস, বিশ^বিদ্যালয় থিয়েটারের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় প্রতিবাদী গান পরিবেশন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সংগীত সাংস্কৃতিক প্রাঙ্গন।
এসএ





