আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পোশাক শ্রমিকদের জুন মাসের বেতন ১০ জুলাই ও বোনাস (উৎসব ভাতা) ১৪ জুলাইয়ের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছে সরকার।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক বৃহস্পতিবার সচিবালয়ে ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।

মন্ত্রী বলেন, ‘ঈদের ছুটি একদিনে না দিয়ে পর্যায়ক্রমে দেওয়ার জন্য বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএকে অনুরোধ জানানো হয়েছে।’

সভায় শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল শিপার, বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রফতানিকারক সমিতি, বাংলাদেশ টেক্সটাইল মিলস এ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতারা, পোশাক শ্রমিক নেতা ও আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জেআই