সৌদি আরবের আল কাছেম শহরে মো. আনোয়ার হোসেন (২৮) নামে এক প্রবাসী যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যাকরেছেন বলে খবর পাওয়া গেছে। নিহত আনোয়ার লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামের মাস্টার তাজল হকের ছেলে বলে জানা গেছে।

রোববার বাংলাদেশ সময় রাত আনুমানিক ১টায় তিনি আত্মহত্যা করেন।

সৌদি থেকে আবদুর রহিম নামের নিহতের এক স্বজন বিষয়টি নিশ্চিত করে জানান, ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খরব দেওয়া হয়। পরে সৌদি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে আনোয়ার আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছে অনেকেই।

ঢাকা, ২৮ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসআর