অবৈধ অনুপ্রবেশ, নারী-শিশু, মাদক, অস্ত্র পাচার রোধ এবং সীমান্ত পিলার চিহ্নিত করাসহ বিভিন্ন সমস্যার নিরসনে দুদিন ব্যাপী সীমান্ত সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের ১৬ সদস্যের প্রতিনিধি দল বৃহস্পতিবার দুপৃরে বেনাপোল স্থলবন্দর দিয়ে  ভারতে গেছেন।

পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার বারাসাতে দুদেশের মধ্যে বৈঠক অনুষ্টিত হবে। বেনাপোল চেকপোষ্ট নোম্যান্সল্যান্ডে প্রতিনিধিদলকে ভারতের প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

যশোর জেলা প্রশাসক ড. হুমায়ুন কবিরের নের্তৃত্বে প্রতিনিধি দলে আছেন  যশোর ,ঝিনাহদহ ও সাতক্ষীরার জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিজিবি অধিনায়ক, সীমান্তবর্তী তিন উপজেলার নির্বাহী অফিসার, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সদস্য, ভূমি জরিপ বিভাগের সদস্য, বন্দর ও কাষ্টমস বিভাগের কর্মকর্তারা। শার্শা উপজেলা নির্বাহী অফিসার এটিএম শরিফুল আলম বিষিয়টি নিশ্চিত করেন।

২০ নভেম্বর বেনাপোল স্থলবন্দর চেকপোষ্ট দিয়ে প্রবেশ করে তারা বারাসাতে সীমান্ত সম্মেলনে যোগ দেবেন। ২২ নভেম্বর তারা দেশে ফিরবেন।

জেআই