নড়াইলে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ উপলক্ষে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে র‌্যালী, প্রামান্যচিত্র প্রদর্শন,হ্যান্ডওয়াশ ডেমোনেষ্ট্রেশন,উপস্থিত বক্তৃতা প্রতিযোগীতা , আলোচনা সভা ও পুরস্কার বিতরনী সম্পন্ন হয়েছে।

সকালে র‌্যালী শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক সুবাস চন্দ্র বোস। এসময় বক্তব্য দেন জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ ছামিউল হক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহমুদ আলা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রায়হান কাওসার প্রমুখ।

এমএ