চট্টগ্রামের সীতাকুণ্ডে ভাঙচুর ও নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জামায়াত-শিবিরের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতভর সীতাকুণ্ডের বাড়বকুন্ড এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।

আটকরা হলো, জামায়াত কর্মী সীতাকুণ্ডের দক্ষিণ মহাদেবপুরের আবুল কাশেমের ছেলে মো.হানিফ প্রকাশ নবী (৪০) এবং শিবির কর্মী বাড়বকুণ্ডের অনন্তপুরের মো.হানিফের ছেলে শাহাদাৎ হোসেন (২৪) ও নূরুল আলমের ছেলে হানিফ মোহাম্মদ (২৫)।

সীতাকুণ্ড থানার এস আই রেজাউল করিম বলেন, ২০১৩ সালে নির্বাচন পূর্বাপর সহিংসতার সঙ্গে তিনজন সক্রিয়ভাবে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে ভাঙচুর ও নাশকতার অভিযোগে মামলা আছে। নির্বাচনের পর তিনজন পালিয়ে গিয়েছিল। সম্প্রতি তারা এলাকায় ফিরে আসে।

কেএইচ