যশোরের কেশবপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রচারণায় গিয়ে সুমন মণ্ডল (২২) নামে নৌকা প্রতীকের এক কর্মী নিহত হয়েছেন।
রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে। সুমন মণ্ডল উপজেলার মজিদপুর ইউনিয়নের কুসুলদিয়া গ্রামের গোপাল মণ্ডলের ছেলে।
মজিদপুর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম সরোয়ার বলেন, রোববার রাতে তার কর্মীরা মির্জাপুর গ্রামে প্রচারণায় যান।
পরে রাতে বাড়ি ফেরার সময় সুমন মণ্ডল নামে এক কর্মীকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবু বকর আবু’র কর্মীরা তাকে পিটিয়ে হত্যা করে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এক যুবককে পিটিয়ে হত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে, কি কারণে এ হত্যার ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এসএম





