চট্টগ্রামের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মামলার ৭৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি আছেন ৫৭জন।
সোমবার দিন ও রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান বলেন, ‘সোমবার দিন ও রাতভর জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৫৭জন, নিয়মিত মামলায় ১৪জন ও নাশকতা মামলায় জামায়াতের ৩ ও বিএনপির দুই কর্মীসহ মোট ৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’
রাউজান থানার ঘরের টেক এলাকা থেকে একটি এলজি ও দুই রাউণ্ড কাতুর্জসহ সেন্টু নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা নাঈমুল হাছান।
এসএইচ/এমকে





