রাজধানীর গেন্ডারিয়ায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউনুস আলী (৪৮) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের সহকর্মী ইকবাল হোসেন জানান, দুপুরে তৃতীয় তলায় ঢালাইয়ের জন্য রড বসানোর কাজ করছিলেন নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার ইউনুস আলী। এ সময় তিনি অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে দুপুর ২টার দিকে কর্মব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সেন্টু চন্দ্র দাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এসএইচ