নড়াইলের বিভিন্ন এলাকায় শনিবার রাত থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে বিএনপি ও ছাত্রদলের দু'কর্মীসহ ২৭ জনকে আটক করেছে পুলিশ।

আটকদের মধ্যে নড়াগাতি থানায় ছাত্রদল কর্মী তুষার কান্তি ও মো. জালাল মোল্লা নামে এক বিএনপি কর্মী রয়েছেন।

নড়াইল পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, আটকদের মধ্যে নড়াইল সদর থানা থেকে ১২ জন, লোহাগড়া পাঁচজন, কালিয়া থেকে চারজন ও নড়াগাতি থেকে ছয়জনকে আটক করা হয়েছে।

জেলা পুলিশ সুপার (এসপি) সরদার রকিবুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছন।

এআর