রাজধানীর শান্তিনগরে পায়ের ওপর দিয়ে বাস চলে যাওয়ার ঘটনায় আহত শিরিন আক্তার রুমার (৩৫) মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার বেলা একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সকাল নয়টার দিকে শান্তিনগর মোড়ে দুর্ঘটনাটি ঘটে।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই নারীর ডান পা পুরোটাই থেঁতলে গেছে। তার অবস্থা খুবই গুরুতর ছিল। বিপি পাওয়া যাচ্ছিল না। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

এএস