রাজনৈতিক মহলের প্রভাবে অনেক সময় সরকারী চাকরীজীবিরা চাইলেও সৎ থাকতে পারেন না। নিতে পারেন না কঠিন কোনো সিদ্ধান্ত।

রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সেমিনারে এ মন্তব্য করেন, মন্ত্রিপরিষদ সচিব মো. সফিউল আলম।

তিনি বলেন, কিছু জায়গায় ঘুষ দিয়ে পদোন্নতি পাওয়াটা একটা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। এ সময় অন্য বক্তারা বলেন, সুশাসন নিশ্চিতে প্রয়োজন, নৈতিকতার মানোন্নয়ন।

তবে, নানা উদ্যোগ নেয়া হলেও দেশে দিন দিন এ মান কমছে। বাড়ছে দ্রুত সম্পদ সংগ্রহের প্রবণতা। সরকারি কর্মকর্তাদের নিয়মিত সম্পদের বিবরণী দেয়ার বিষয়েও গুরুত্ব দেন অনেকে।

এসএম