দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা থেকে মো. সাইফুল ইসলাম (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে উপজেলার জলপাইতলী সীমান্ত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সাইফুল ফুলবাড়ী উপজেলার বানাহার গ্রামের মো. মকলেছুর রহমানের ছেলে।
এ প্রসঙ্গে ২৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল কোরবান আলী জানান, সাইফুল নামে ওই যুবক জলপাইতলী সীমান্তে মাছ ধরতে যায়। আজ (বুধবার) ভোরে এলাকাবাসী তার মরদেহ দেখে খবর দিলে জলপাইতলী সীমান্তের ৩০৭ নম্বর মেইন পিলার ১-এর চেয়ে প্রায় ২শ’ গজ ভেতরে মরদেহটি উদ্ধার করে বিজিবি।
তিনি আরও জানান, ওই যুবকের মাথায় ক্ষত চিহ্ন রয়েছে। এছাড়া তার বুক হতে নাভি পর্যন্ত পোড়া। ময়নাতদন্তের জন্য মরদেহটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওএফ





