ফরিদপুরে গরুর চালানবাহী একটি ট্রাক উল্টে খাদে পড়ে তিনজন নিহত হয়েছে। সোমবার রাত পৌনে ১১টার দিকে পিয়ারপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কুষ্টিয়া থেকে ঢাকাগামী গরুবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিয়ে উল্টে খাদে পড়ে গেলে ড্রাইভার ও তার সহযোগী নিহত হন। এসময় ৬টি গরুও মারা পড়ে।
ঘটনাস্থলে উদ্ধার করতে গেলে বৈদ্যুতিক খুঁটি থেকে ছিটকে পড়া তারে স্পৃষ্ট হয়ে মারা যান স্থানীয় আরেক ব্যক্তি।
ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মন্দীপ ঘরাই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা, ৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





