কুষ্টিয়ার গড়াই নদী থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে শহরের মঙ্গলবাড়িয়া অংশের নদী থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার জানান, আজ ভোরবেলায় গড়াই নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পরে কুষ্টিয়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে।

এখন পর্যন্ত  মৃত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এমআর