দামুড়হুদা উপজেলার চন্দ্রবাসে চরমপন্থিদল দেবা গ্রুপের প্রধান রিজন দেবা হত্যা মামলার আসামি আহসান হবিবকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা আদালতে হাজির করা হয়েছে। গ্রেফতারকৃত আহসান হাবিব ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

পুলিশ জানায়, শনিবার রাত ৪ টার দিকে দামুড়হুদা থানার ওসি শিকদার মশিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

থানার অফিসার ইন চার্জ (ওসি) শিকদার মশিউর রহমান জানান, আহসান হাবিব চরমপন্থিদলের সদস্য দেবা গ্রুপের প্রধান মিজানুর রহমান ওরফে দেবা হত্যা মামলার আসামি।

গত ১৮ জুন দিবাগত রাতে আটকবর গুইচারা মাঠের রাস্তার পাশে উক্ত রিজন দেবাকে (৩০) হাত-পায়ের রগ ও গলা কেটে হত্যা করে ফেলে যায় দুর্বৃত্তরা।

ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ