অবরোধের সমর্থনে রাজধানীর ধানমন্ডিতে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা। এসময় একটি গাড়ি ভাঙচুর করেছে তারা।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সিটি কলেজের সামনে এ ঘটনা ঘটে।
ধানমন্ডি থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে আমাদের একটি টহল টিম গেছে। আমিও এখন ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি।
এআর





