গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফেনসিডিলসহ আটক রোজী বেগম(৩০) ও জেলি বেগম (৩৮) নামে দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।রোজী উপজেলার খলসি গ্রামের আবু বক্করের মেয়ে ও জেলি তরফকামাল গ্রামের আলিম উদ্দীনের স্ত্রী।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) এবিএম জাহিদুল ইসলাম টাইমনিউজবিডিকে জানান, শহরে ফেরি করে মাদক বিক্রি করার সময় বুধবার রাত ১০টার দিকে ১২ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
কেএইচ





