কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর ভাঙ্গন ঠেকাতে ইসলামপুর মাধ্যমিক ও সরকারী প্রাথমিক বিদ্যালয়, ফিলিপনগর মাধ্যমিক ও সরকারী প্রাথমিক বিদ্যালয়, ফিলিপনগর ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানসহ ৫টি গ্রামের ভাঙ্গন রক্ষায় পদ্মাপাড়ে প্রায় ২কি.মি এলাকা জুড়ে কয়েক হাজার গ্রামবাসী মানববন্ধন করেছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় পদ্মা পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নারী-পুরুষ, জন প্রতিনিধি, ডাক্তার, সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

মানববন্ধনে অংশ নেয়া এলাকাবাসী ইসলামপুর, ফিলিপনগর, আবেদের ঘাট, গুলাবাড়ি ও বৈরাগীরচর গ্রামসহ বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান পদ্মার ভয়াবহ ভাঙ্গন থেকে রক্ষা ও ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের কাছে জোর দাবি জানায়।

বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে গ্রামাবাসীরা প্রায় ঘন্টা ব্যাপী এ মানবন্ধনে অংশ নেয়।

ঢাকা, ২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর