ঝুঁকিপূর্ণ ঘোষণা করার ৯ মাস পর অবশেষে রাজধানীর ফার্মগেটের ফুটওভারব্রিজটি ভাঙার কাজ শুরু হয়েছে। সোমবার সকালে শ্রমিকদের ওভারব্রিজটি ভাঙার কাজ করতে দেখা গেছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) সূত্র জানায়, ব্রিজটি অপসারণ করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে থাকা সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিকে দায়িত্ব দেয়া হয়েছে।
ওই ব্রিজটির স্থানে অন্য কোনো ব্রিজ স্থাপন করা হবে না বলেও জানায় সূত্রটি।
ডিএনসিসি সূত্র আরো জানায়, এলাকাটি অতি ব্যস্ততম হওয়ায় সিটি করপোরেশন থেকে প্রেরিত এক পত্রে বলা হয়েছে রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ব্রিজটি অপসারণের কাজ চালানো যাবে। কিন্তু ওই নির্দেশনা মানা হচ্ছে না।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী গাজী ফিরোজ রহমান বলেন, ‘ব্রিজটি অতি ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। তাই এটি ভাঙার জন্য কাজ শুরু হয়ে গেছে। কয়েক দিনের মধ্যেই ব্রিজটি অপসারিত হবে।’
জেআই





