ঝিনাইদহ সদর উপজেলার কুমড়োবাড়ীয়া ইউনিয়নের লেবুতলা গ্রামের জঙ্গি আস্তানায় সোমবার সকাল ১০টার দিকে দ্বীতিয় ধাপে অভিযান শুরু হয়েছে।
দুপুর ১২টা পর্যন্ত কিছু সময় পরপর ৬টি বোমার বিস্ফোরণ ঘটায় বোমা নিষ্ক্রিয় ইউনিট। এখনও অভিযান চলছে।
এ বাড়ি থেকে গতকাল রোববার ৮টি বোমা, একটি নাইন এমএম পিস্তল উদ্ধারসহ শামীম হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শামীম হোসেন বাড়ির মালিক মৃত শরাফত মন্ডলের ছেলে।
এমএনজে





