নড়াইলে অভিযান চালিয়ে বিএনপির এক নেতাসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ৫২ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে লোহাগড়া উপজেলা কাশিপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আলি মিয়া (৪৫) রয়েছেন।
নড়াইল পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, অভিযানে নড়াইল সদর থেকে ১৭ জন, লোহাগড়ায় ১৫ জন, কালিয়ায় ১০ জন ও নড়াগাতি থেকে ১০ জনকে আটক করা হয়েছে।
নড়াইলের পুলিশ সুপার (এসপি) সরদার রকিবুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেন।
কেএইচ





