সিলেট নগরীর ঘাসিটুলায় বজ্রপাতে কলি বেগম (১২) নামে এক কিশোরী নিহত হয়েছে।
মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুর ১টায় ঘাসিটুলা বড় মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। কলি ময়মনসিংহের ফুলপুর উপজেলার আজিজুল মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, দুপুরে ঝড়ের সময় বজ্রপাতে গুরুতর আহত হয় কলি। উদ্ধার করে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিলেট কোতোয়ালি মডেল থানার লামাবাজার ফাঁড়ির ইনচার্জ (এসআই) বেনু চন্দ্র জানান, বিকেলে কলির মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওএফ





