শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ময়মনসিংহ নার্সিং কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
কলেজের অধ্যক্ষ মনোয়ারা খাতুন দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার বেলা ২টার মধ্যে শিক্ষার্থীদের ক্যাম্পাস ও হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে কলেজের অধ্যক্ষ মনোয়ারা খাতুন ও হাউসকিপার নাজমুন নাহারের বৈষম্য ও উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে রবিবার অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন করেন শিক্ষার্থীরা।
বিএসসি ইন নার্সিং কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা নার্সিং কলেজ প্রাঙ্গণে জরুরি বৈঠক করে রবিবার থেকে এ কর্মসূচি ঘোষণা করেন।
এএইচ





