রাজধানীর পল্লবী স্টার্ণ হাউজিং এলাকায় আকলিমা আক্তার(১২) নামে ৪র্থ শ্রেণীর এক কিশোরী আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

সোমবার দুপুরে কোনো এক সময় আকলিমা আত্মহত্যা করেন বলে জানায় দূর সম্পর্কের মামা আলামিন।

তিনি জানান, আকলিমার বাবা মারা গেছে অনেক আগে। মা চাকুরি করেন। বাবা মৃত বাবলু।

সোমবার দুপুরে আকলিমার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

এ খবরে তিনি পল্লবীতে পল্লবী স্টার্ণ হাউজিংয়ের বাসায় যাচ্ছেন বলে জানান তিনি।

এব্যাপারে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি সম্পর্কে তিনি জেনেছেন। পল্লবী স্টার্ণ হাউজিং এলাকার একটি বাসায় গলায় রশি পেচিয়ে আকলিমা নামে একটি মেয়ে আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি। বিস্তারিত তথ্য জানতে ডিএমসি হাসপাতালে রুপনগর থানার একটি পুলিশের দল পাঠানো হয়েছে বলে জানান তিনি।

জেইউ/এসএইচ