১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে খালেদা জিয়ার জন্মদিন পালন করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত করেছে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ।

মঙ্গলবার সকালে সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ ক্যাস্পাসের শহীদ মিনার পাদ দেশে গিয়ে শেষ হয়।

সেখানে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষাভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ছাত্রনেতা সামিউল হক তনু, আমিসুর রহমান খান, ফয়সাল আহম্মেদ বনি, শাহ নেওয়াজ প্রমুখ। সমাবেশে বক্তরা জাতীয় শোক দিবসে জন্মদিন পালন না করার জন্য খালেদা জিয়া প্রতি আহবান জানান।

ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই