বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানকে হত্যার সরকারী ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীর মিরপুরে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী।
সোমবার সকাল ১১ টায় রাজধানীর মিরপুর-১০ নম্বরে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারী মোবারক হোসাইনের নেতৃত্বে তাৎক্ষনিক বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
এতে উপস্থিত ছিলেন, মহানগরী কর্মপরিষদ সদস্য লস্কর মোঃ তসলিম ও মাহফুজুর রহমান, মহানগরী মজলিশে শুরা সদস্য অধ্যাপক আনোয়ারুল করিম ও নূরুল ইসলাম আকন্দ, রুপনগর থানার ভারপ্রাপ্ত আমীর মোঃ নাসির উদ্দিন, জামায়াত নেতা জামাল উদ্দিন, ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিমের সভাপতি তামিম হোসাইন, বখতিয়ারউদ্দিন মোঃ তুহিন প্রমূখ।
মিছিলটি মিরপুর-১১ নম্বর থেকে শুরু হয়ে মিরপুর-১০ নম্বর গোল চত্বরে এসে বিক্ষোভ প্রদর্শন করে। মিছিল পরবর্তী সমাবেশে জনাব মোবারক হোসাইন বলেন, জামায়াত গণমুখী দলে পরিণত হয়েছে বলেই জামায়াত নেতারা বাকশালীদের রোষানলে পড়েছে। বাংলাদেশে ইসলাম ও ইসলামী আন্দোলন এবং ইসলামী নেতৃত্বকে ধ্বংস করার জন্য সরকার এমন কোন হীন কাজ নেই যা তারা করছে না।
তিনি বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক হীন উদ্দেশ্যে মিথ্যা ও বায়বীয় অভিযোগ দিয়ে জনাব কামারুজ্জামানকে মৃত্যুদন্ডে দন্ডিত করেছে। বর্তমান অবৈধ সরকারের এধরণের ধ্বংসাত্বক কার্যক্রম দেশের অবস্থাকে সংকটাপন্ন করে তুলবে।
তিনি বিভেদ ও ধ্বংসের রাজনীতি বাদ দিয়ে গঠনমূলক রাজনীতি করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।
কামারুজ্জামানকে অবিলম্বে মুক্তিদানের জন্য সরকারের প্রতি আহবান জানান মোবারক হোসাইন।
এমকে





