ঝিনাইদহে নিখোঁজ দুই শিবির নেতাকে অপহরণের ১৫ দিন পর রাতের আঁধারে গুলি করে হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর।
শুক্রবার বাদ জুমা বাড্ডা নতুন বাজার এলাকায় শাখা সভাপতি হাসান জারিফের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে হাসান জারিফ বলেন, একের পর এক মেধাবী ছাত্রদের গুম এবং হত্যা করে ঝিনাইদহকে বদ্ধভূমিতে পরিনত করেছে আওয়ামী অবৈধ সরকার। পবিত্র রমজান মাসেও নব্য রক্ষিবাহিনীর হিংস্রতা থেমে নেই।
তিনি হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, হত্যার রাজনীতি কখনো কারো জন্য শুভ পরিনতি বয়ে আনে না। বর্তমান স্বৈরাচার সরকার একের পর এক নিরপরাধ মেধাবি ছাত্র হত্যার মাধ্যমে নিজেদেরকেই কঠিন পরিনতির দিকে নিয়ে যাচ্ছে।
এসময় মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাখা সেক্রেটারি জে. মাহমুদ, অর্থ সম্পাদক জাকের হোসাইন, সাহিত্য সম্পাদক মনোয়ার হোসেন, আইন সম্পাদক দেলোয়ার হোসেন, সমাজ সেবা সম্পাদক তালহা জোবায়ের প্রমুখ।
এফএফ





