পার্বত্য এলাকার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ডাক্তারদের শূণ্যপদেস্থানীয় বাসিন্দাদের মধ্য হতে নিয়োগের বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পত্র পাঠানো হয়েছে।এতে এমবিবিএস পাসকৃতদের বিসিএস অথবা এডহক ভিত্তিতে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

দশম জাতীয় সংসদের ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র আজ বৃহস্পতিবার ৩য় বৈঠকে এসব তথ্য জানানো হয়।

কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটি সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, এম, আবদুল লতিফ, উষাতন তালুকদার এবং ফিরোজা বেগম (চিনু) অংশগ্রহণ করেন।

বৈঠকে পার্বত্য এলাকার শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শূন্য পদ পূরণে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।তাছাড়া বদলীকৃত ব্যক্তির স্থলে অন্য কাউকে নিয়োগ না দেয়া পর্যন্ত বদলীকৃত ব্যক্তিকে অবমুক্ত না করার পরামর্শ প্রদান করা হয়।

এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সবিচালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা, ১৯ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ