বাগেরহাটে গাছের সাথে ধাক্কা লেগে যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোরে খুলনা-মোংলা মহাসড়কে জেলার রামপাল উপজেলার সোনাতুনিয়ায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে অন্তত ১৫ জন।

খুলনা ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও খুলনা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আরাফাত পরিবহনের নৈশ কোচটি যাত্রী নিয়ে ঢাকা থেকে মোংলা যাচ্ছিল। ভোররাত সাড়ে তিনটার দিকে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি গাছের সঙ্গে ধাক্কা খায়। নিহত ব্যক্তিদের মধ্যে একজনের নাম মো. কামরুল ইসলাম। তিনি বাস চালকের সহকারী। অন্য দুজনের পরিচয় এখনো জানা যায়নি।


জেড