ঝালকাঠির নলছিটিতে দুই ধর্ষকের শাস্তি দাবিতে মানবন্ধন করেছে বিদ্যালয় শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠন ও সুশীল সমাজ।
সোমবার সকালে নলছিটি পৌরসভার সামনের সড়কে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী এ মানবন্ধনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, জন প্রতিনিধি, এনজিকর্মীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
মানবন্ধনে বক্তব্য রাখেন, কাউন্সিলর মনিরুজ্জামান মনির, দুকসের নির্বাহী পরিচালক হাসান আলম সুমন, এনজিও কর্মী রিপন সমাদ্দার, নারীনেত্রী দিলরুবা বেগমসহ আরও অনেকে।
বক্তারা স্কুলছাত্রীর ধর্ষণকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।
গত ৪ সেপ্টেম্বর রাতে নলছিটি বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীর বাড়িতে সিঁধ কেটে ঢুকে তাকে যৌন হয়রানি করে বখাটে রায়হান হাওলাদার, সুমন হাওলাদার ও তাদের সহযোগীরা। এ ঘটনায় পরদিন নলছিটি থানায় মামলা হলে, ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় পুলিশ ওই দুই লম্পটকে গ্রেফতার করেন।
ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম জেআই





