রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমার অফিসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রোববার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটেছে। এতে পরিষদের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানিয়েছেন, ঘটনা ঘটার পর রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। কী বিস্ফোরণ করা হয়েছে সেটাও এখন বলা যাচ্ছে না বলে জানান তিনি।
ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





