লক্ষ্মীপুর জেলার রায়পুরে এক যুবকের মাথা বিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম নুর হোসেন।
সে নোয়াখারী জেলার মাইজদী উপজেলার নুরনবীর ছেলে বলে জানা গেছে।
রোববার সকালে বাবা নুরনবী ও স্ত্রী আমেনা বেগম সনাক্ত করেন নিহতের লাশ।
নিহতের বাবা নুরনবী ও স্ত্রী আমেনা বেগম জানান, ‘গত শুক্রবার রাত ১০ টার দিকে তার বন্ধু মোবাইল ফোন করে চট্টগ্রামের অলংকারে নিয়ে যায়। এর পর থেকে মোবাইল ফোন বন্ধ পায় তারা।শনিবার রাতে আজাদ নামে একলোক ফোন দিয়ে জানায় রায়পুরে একটি লাশ পাওয়া গেছে। এমন সংবাদের পর এসে নিহতের লাশ সনাক্ত করে তারা।’
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) নাছিম মিয়া জানান, নিহতের নাম-পরিচয় সনাক্ত করা হয়েছে। চট্টগ্রাম থেকে সে নিখোঁজ হয়। নিহতের বাড়ি মাইজদীতে। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে জানান পুলিশের এই কর্মকর্তা।
এমই





