৪৪ তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় রাজধানীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহানগর সভাপতি এম শামীমের সভাপতিত্বে ও সেক্রেটারী সিয়াম রেজার পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মুহাম্মাদ ইয়াসিন আরাফাত।
মহান স্বাধীনতা যুদ্ধে সকল বীর শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাহফিরের সম্মানিত প্রধান অতিথি মুহাম্মাদ ইয়াসিন আরাফাত।
মাহফিলে আরও উপস্থিত ছিলেন মহানগরী অফিস সম্পাদক তোজাম্মেল হক, অর্থ সম্পাদক সোহেল রানা, প্রকাশনা সম্পাদক আশ্রাফ উদ্দিন, ছাত্রকল্যান সম্পাদক তাহসিন আহম্মেদ, এইচ আর ডি সম্পাদক ইমাম হুসাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
জেএ





