লক্ষীপুর জেলার রায়পুর উপজেলায় র‌্যাব সদস্যরা ৬৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার রাতে উপজেলার হায়দরগঞ্জ বাজার এলাকার হাওলাদার বাড়ি থেকে ওই ইয়াবাসহ তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, চর আবাবিল গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেন হাওলাদারের ছেলে মহররম হোসেন টিটু (৩৮), চর বংশী গ্রামের আবদুল কাদেরের ছেলে আরিফুর রহমান মুকুল (৩৮) ও চাঁদপুর জেলার চর ভৈরবী বাজার গ্রামের মৃত কানাই লালের ছেলে ইমাম হোসেন সুমন (৩২) (ধর্মান্তরিত মুসলিম)।

বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১, সিপিসি-৩, লক্ষীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ও উপ-পরিচালক মেজর এ জেড এম সাকিব সিদ্দিকী জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হায়দরগঞ্জ বাজার এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের তিন জনের শরীরে তল্লাশি চালিয়ে ৬৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা হয় একটি মোটর সাইকেল। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন থেকে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিল।

এঘটনায় বুধবার সকালে ৩ জনের বিরুদ্ধে রায়পুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এসএইচ