লালমনিরহাটের হাতীবান্ধায় ৫০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় একটি ট্রাকসহ শাহ আলম ও মন্টু শেখকে গ্রেফতার করে হাতীবান্ধা থানা পুলিশ।
গ্রেফতারকৃত শাহ আলম হাতীবান্ধা উপজেলার বারাইপাড়া এলাকার তছিম উদ্দিনের ছেলে এবং মন্টু শেখ পাবনার বেড়া উপজেলার মৃত টুষ্ঠ শেখের ছেলে।

হাতীবান্ধা থানা পুলিশ জানান, গোপনে সংবাদ পেয়ে একদল পুলিশ হাতীবান্ধা-বুড়িমারী সড়কে সোমবার দুপুরে অভিযান চালিয়ে একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৬-০১৭১) আটক করে। পরে পুলিশ ট্রাক থেকে ৫০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে।

ট্রাক চালক মন্টু শেখ জানান, এসব গাঁজা ট্রাকে করে হাতীবান্ধা থেকে পাবনায় নিয়ে যাওয়া হচ্ছিলো।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদকদ্রব্য আইনে দুই আসামির বিরুদ্ধে একটি মামলা হয়েছে। তাদের লালমনিরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।

ঢাকা, ৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম) // জেআই