রাজধানীর শ্যামপুরে লাকী টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায় নি।

ধারণা করা হচ্ছে ভবনের তিনতলায় প্রায় ৩০-৪০ জন আটকা পড়েছে।

সোমবার ভোর সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোলরুমের ইন্সপেক্টর মাহমুদুল হাসান জানান, আটকেপড়া লোকজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।

জেড