অগ্নি দুর্ঘটনায় উদ্ধারকাজে ব্যবহারের জন্য তিনটি অত্যাধুনিক জাম্বু কুশন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার (২৪ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইনের হাতে জাম্বু কুশন তিনটি আনুষ্ঠানিকভাবে তুলে দেন।

উদ্ধার কাজে ব্যবহারের জন্য অত্যাধুনিক এই জাম্বু কুশনগুলো জার্মানি থেকে আমদানি করা হয়েছে।

প্রতিটি ৫০.৬৩ ঘনমিটার আকৃতির জাম্বু কুশন এক মিনিটের মধ্যেই ব্যবহার উপযোগী করা যাবে বলে জানা গেছে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত ছিলেন।

এএস