মশকমুক্ত পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার প্রত্যয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রায় ৪০০জন পরিচ্ছন্নতা কর্মী নিয়ে রাজধানীর ইস্কাটন, রমনা (নেভাল চীফের বাসভবন) ও সন্নিহিত এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালায়।

আজ মঙ্গলবার সকাল থেকে এ অভিযান চালায় বলে জানা যায়।

কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনছার আলী খান এ অভিযানের নেতৃত্ব দেন। এসময় সংস্থার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি.জে. মোঃ মাহবুবুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোঃ রকিবউদ্দিনসহ বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও পরিচ্ছন্নতা কর্মীগণ উপস্থিত থেকে এ অভিযানে অংশ নেন।

প্রধান নির্বাহী কর্মকর্তা এ মহানগরীতে স্বাস্থ্যোপযোগী মশকমুক্ত পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে সকলের সহায়তা কামনা করে নগরবাসীদেরও নিজ নিজ বাড়ীঘর ও আশপাশের এলাকা পরিচ্ছন্ন রাখার আহবান জানান।

এসএইচ