লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভ‍েটেরেনারি হাসপাতালের ব‍্যাবস্হাপনায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ শেষে সমাপনী অনুষ্ঠান ও খামারীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (৫ জুন) দিনব্যাপী প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস‍্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় হাতীবান্ধা এসএস সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হওয়া এ প্রদর্শনী শেষে সমাপনী ও পুরষ্কার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিনের সভাপতিত্বে প্রাণিসম্পদ প্রদর্শনী-২১ এর উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তব‍্য রাখেন- হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার, কৃষি সম্প্রসারন কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এনামুল হক, ভেটেরেনারী সার্জন ডা. মোতাহারুল ইসলাম, অফিসার ইনচার্জ এরশাদুল আলম, পাটিকাপাড়া ইউপি চেয়ারম্যান মজিবুল আলম সাদাত, খামারী অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক আবু কোরাইশ, পোল্ট্রি খামারী আহসান-উল-আলম প্রমুখ।

প্রদর্শনীতে ৪৬টি স্টলে বিভিন্ন জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী ও বিভিন্ন ধরনের পাখি প্রদর্শনী করা হচ্ছে।

এ বিষয়ে ভেটেরেনারী সার্জন ডা. মোতাহারুল ইসলাম বলেন, বিভিন্ন জাতের পশু পালন বিষয়ে আমরা ব‍্যাপক সাফল‍্য লাভ করেছি। হাঁস-মুরগীর ডিম উৎপাদনে আমরা লক্ষ‍্যমাত্রা অর্জন করেছি। দুধ উৎপাদনেও প্রায় লক্ষ‍্যমাত্রা অর্জনের পথে। তাই প্রাণিসম্পদ প্রদর্শনীর মাধ‍্যমে এই অঞ্চলের মানুষ যাতে উন্নত প্রজাতির পশু ও পাখি লালন-পালনে উদ্বুদ্ধ হয় এবং এর সুফল জনগণের মাঝে পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এনামুল হক বলেন, এই এলাকার মানুষ যাতে উন্নত জাতের গরু-ছাগল হাঁস মুরগী আরো বেশি লালন-পালন করতে পারে এই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এতে আমরা বিভিন্নভাবে জনগণকে সহযোগিতা দিয়ে আসছি। প্রাণিসম্পদের এই প্রদর্শনী পশুপালনে জনগণের মাঝে ব‍্যাপক সাড়া ফেলবে বলে আশা করছি।

নুরনবী/এমবি