ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের ছাত্রীর আত্মহত্যার ঘটনায় নীলক্ষেত মোড় অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবহেলার কারণে মিতু আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে দাবি করেছেন তারা।
আজ শনিবার (২০ জুলাই) সকালে নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
এ সময় যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটলে তীব্র যানজটের সৃষ্টি হয়। সেশনজট দূর করা, ফলাফল দ্রুত প্রকাশসহ ৮ দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন এই শিক্ষার্থীরা।
শনিবার আবার তাদের ৮ দফা দাবি তুলে ধরে সাত দিনের সময় বেধে দেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। ৭ দিনের মধ্য দাবি না মানলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
এর আগে অন্য একটি দাবিতে চলা করা আন্দোলন গত ১৬ জুলাই স্থগিত করেন ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীর আশ্বাসে ওই আন্দোলন স্থগিত করেন সাত কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
এএস





