কবরস্থানের পাশের ধানক্ষেত থেকে বাবু (২২) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ১০টায় কুমিল্লার মুরাদনগর উপজেলার টনকী ইউনিয়নের বাইড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বাবু উপজেলার রাজা চাপিতলা (দঃপাড়া) গ্রামের আবু জাহেরের ছেলে বলে জানা যায়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে বাইড়া গ্রামের কয়েকজন কৃষক জমিতে সেচ দেয়ার সময় ধানক্ষেতে একটি লাশ পড়ে থাকতে দেখে মুরাদনগর থানা পুলিশকে খবর দেয়।
এসআই জালালের নেতৃত্বে একদল পুলিশ তার লাশ উদ্ধার করে দুপুরে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠায়।
মুরাদনগর থানার ওসি মিজানুর রহমান জানান, তদন্ত করে অচিরেই হত্যা রহস্য উদঘাটন করা হবে। এ ব্যাপারে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
এআর





