বেনাপোল পৌর এলাকা থেকে একটি প্রাইভেটকার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এসময় প্রাইভেটকার থেকে ১৭৭ কেজি উন্নতমানের চন্দনকাঠ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে বেনাপোল পৌর ভবনের সামনে থেকে এসব জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

উদ্ধারকৃত চন্দন কাঠের মূল্য ৮০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, চোরাকারবারীরা ভারত থেকে বিপুল পরিমাণ চন্দন কাঠ নিয়ে বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করেছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। এসময় বেনাপোল পৌর ভবনের সামনে একটি প্রাইভেটকারকে সন্দেহ হলে সেটাকে থামতে বললে চালক ও চোরাকারবারীরা গাড়ি থেকে নেমে পালিয়ে যায়।

পরে প্রাইভেটকারের ভেতর থেকে ১৭৭ কেজি উন্নতমানের চন্দনকাঠ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮০ লাখ টাকা। আটক মালামাল কাস্টমস শাখায় জমা দেওয়া হবে বলে জানায় বিজিবি।

ঢাকা,৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ

বেনাপোল সদর ক্যাম্পের বিজিবির সুবেদার রফিকুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৪ - See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/322481.html#sthash.4DiSJMXs.dpuf